স্থানীয় সংবাদ

যশোরে তরুণীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, মামলা

যশোর ব্যুরো
যশোরে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের পর তাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানায় এ মামলাটি করেন মেয়েটির চাচা।
মামলার অভিযোগ অনুযায়ী, মেয়েটির বাবা মারা যান ১০ বছর আগে। তার মা অন্যত্র দ্বিতীয় বিয়ে করে সেখানেই সংসার করেন। এ কারণে মেয়েটি তার চাচার বাড়িতে থাকেন। ওই পরিবারের সঙ্গে পরিচিত যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মহসিন বিশ্বাসের ছেলে সাগর হোসেন নামে এক যুবক প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে ধর্ষণ করেছেন বলে মামলায় উল্লেখ আছে।
মামলায় আরও দাবি করা হয় যে, সাগর মেয়েটিকে বিষয়টি কাউকে না বলতে নানা রকম হুমকি-ধমকি দিতেন। তাকে বিয়ের প্রলোভনও দেখানো হয়। সর্বশেষ গত ২৮ এপ্রিল তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় ডাক্তাররা নিশ্চিত হন যে মেয়েটি ৫ মাস ২ দিনের অন্তঃসত্ত্বা।
এ বিষয়টি জানতে পেরে সাগর মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মেয়েটি তার পরিবারের কাছে সব কথা খুলে বললে তারা আইনের আশ্রয় নেন। এ ঘটনায় গত মঙ্গলবার মেয়েটি আদালতে ২২ ধারায় তার জবানবন্দি দিয়েছেন।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button