স্থানীয় সংবাদ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম : অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা নয়াপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি চাপাতির কোপে জখম হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (০৩ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টার দিকে। দৌলতপুর থানার ওসি ( তদন্ত) মো: জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত ফিরোজকে বটিসহ গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে ফিরোজ (২৫) নামের এক যুবক ধারালো চাপাতি দিয়ে মোঃ শরিফুল ইসলাম বাবু (৫০)-এর উপর হামলা চালায়। হামলায় বাবুর বাম হাতের বুড়ো আঙুলের পাশে ও বাম ঘাড়ে কোপ লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরবর্তীতে স্থানীয়রা আহত বাবুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
আহত বাবু মহেশ্বর পাশা এলাকার মফিজুল ইসলামের ছেলে। অপরদিকে হামলাকারী ফিরোজ একই এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button