স্থানীয় সংবাদ

বিশ্ব পথশিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

# খুলনায় সিইউসি’র উদ্যোগ #

খবর বিজ্ঞপ্তি ঃ সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে বিশ্ব পথশিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ২ অক্টোবর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় খুলনার নার্গিস মেমোরিয়াল হাসপাতালের পাশে সিইউসি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন সিইউসি’র প্রধান উপদেষ্টা ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ, উপদেষ্টা রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন এবং সঞ্চালনা করেন আরিফা ইসলাম খুকুমণি। এছাড়া সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সিইউসি দীর্ঘদিন ধরে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button