জাতীয় সংবাদ

দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি : গোলাম পরওয়ার

প্রবাহ রিপোর্ট : বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে সরকারের উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাজনৈতিক দলগুলোর মুখপাত্রের ভূমিকা পালনসহ গণ-মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারায় দীর্ঘ সময় ধরে গণমাধ্যম নিয়ে নানামুখী অভিযোগ তোলা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও রয়েছে আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে ২১তম বর্ষপূর্তি পালন করলো দৈনিক নয়া দিগন্ত।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা রাষ্ট্রে বিরূপ প্রভাব ফেলছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলছে নীতিহীনতা— এ সবটার প্রভার পড়েছে আমাদের এ সমাজে। সব গণমাধ্যম এ প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button