জাতীয় সংবাদ

ঢাবির এক হলে ধূমপান নিষিদ্ধ, ধরা পড়লে জরিমানা

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম অমান্য করলে শাস্তি হিসেবে থাকছে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা। গতকাল সোমবার দুপুরে হল প্রাধ্যক্ষ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনি¤œ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এতে আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এছাড়াও সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button