জাতীয় সংবাদ

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫১৫

প্রবাহ রিপোর্ট : দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৩ জন। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৩ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৮২ জন। এছাড়াও অভিযানে বিদেশি পিস্তল একটি, পুরাতন রিভালবার একটি, দেশিপাইগান দুইটি, এক নলা বন্দুক একটি, পাইপগান একটি, গুলি ছয় রাউন্ড, দেশি এলজি একটি, চাকু একটি ও কিরিচ ছয়টি উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button