খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২২ নং ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকা, নতুন চর ও ১ নম্বর কাস্টম ঘাট তৎসংলগ্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন। জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, ‘দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।’ তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারী ফেরদৌস গাজী সুমন, জয়েন্ট সেক্রেটারী এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ মনির হোসেন তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন, মোহাম্মদ জাবের, মোঃ খলিল, আব্দুল জলিল, মোঃ হেমায়েত, মোঃ মজিবর, মোঃ বিল্লাল, মোঃ রাজু সিকদার, মোঃ আকতার, মোঃ হাবিবুল্লাহ, মোঃ নুরুল করিম, মোঃ মাশরাফি মুর্তজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



