স্থানীয় সংবাদ

ঘূর্নিঝড় ‘মোন্থার’ প্রভাবে খুলনায় বৃষ্টির আভাস

# আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হতে পারে হালকা হতে মাঝারী বৃষ্টিপাত #
# মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারী সংকেত #

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব পড়তে পারে খুলনা উপকূলীয় অঞ্চলে। এই ঘূর্নিঝড়ের প্রভাবে খুলনায় হালকা হতে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টির বৃষ্টির আভাস জানিয়ে খুলনা আবহাওয়া অফিস। ঘূর্নিঝড় মন্থা ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি উড়িষ্যার নিচ দিয়ে অন্ধপ্রদেশে যাচ্ছে। এটি ভারতের উড়িষ্যা, অন্ধপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এই ঝড়ের প্রভাবে াগামী ২৮ অক্টোবর রাতে আঘাত হানবে, ২৮- হতে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের উপকূল এলাকায়, যার মধ্যে খুলনাঞ্চলেও হালকা হতে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টির সম্ভবনা রয়েছে। যেহেতু এই ঘূর্নিঝড়ের প্রভাবে আকাশে মেঘমালা সৃষ্টির হয়েছে, যার দরুন খুলনায়ও হালকা হতে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জানিয়েছেন। খুলনা আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় (১৩.২ অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং ৮৪.০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি ২৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা/রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়, কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে ঘণ্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জানিয়েছেন। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’র ভারতের উড়িষ্যা, অন্ধপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে আগামী ২৮ অক্টোরব রাত হতে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের উপকূল এলাকায় হালকা হতে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টিপাত হতে পারেভ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button