স্থানীয় সংবাদ

নগরীতে ছিনতাইকারী গ্রেফতার ও মালামাল উদ্ধার

স্টাফ রিপাের্টারঃ গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৯টায় বাদী রাকিব হোসেন খুলনা থানায় অভিযোগ করেন যে, রূপসা স্ট্যান্ড রোড দাদা ম্যাচ ফ্যাক্টরির মেইন গেটের সামনে কিছু ছিনতাইকারী তার এবং তার স্ত্রীর নিকট হতে টি রূপার ব্যাচলেট, ২টি স্বর্ণের নাকফুল, ১টি হেডফোন এবং নগদ ১,৯০০ টাকা নিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ ২৭ অক্টোবর সকালে রূপসা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী নয়ন শেখ (১৯), কে গ্রেফতার করা হয়। ছিনতাইকারীর হেফাজত হতে ১ টি রূপার ব্যাচলেট এবং ২টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-৩২, তারিখ-২৭ অক্টোবর, ধারা-৩৯২ পেনাল কোড দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button