স্থানীয় সংবাদ

যশোরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত নৌ কর্মচারীর মৃত্যুর ঘটনায় মামলা

যশোর ব্যুরো ঃ গত সোমবার ২৭ অক্টোবর ভোরে যশোর খুলনা মহাসড়কের যশোর সদরের পদ্মবিলা এলাকার ঘুনি রাস্তার সামনে সড়ক দূর্ঘটনায় নৌ বাহিনীর অবসর প্রাপ্ত কর্মচারী গোবিন্দ রায় (৬০) নিহতর ঘটনায় কোতয়ালি থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। সোমবার বিকালে মামলাটি করেন নিহতর ভাই যশোরের মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের প্রদীপ কুমার রায়। মামলায় অজ্ঞাত গাড়ীর অজ্ঞাতনামা চালককে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে,নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী গোবিন্দ রায় গত সোমবার ২৭ অক্টোবর নড়াইল বোনের বাড়ি হতে যাওয়ার সময় ভোর রাত আনুমানিক ৬ টার পর উল্লেখিতস্থানে যশোর গামী অজ্ঞাত গাড়ীর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে রাস্তার পাশের্^ থাকা পথচারী গোবিন্দ রায়কে চাপা দেয়। যার ফলে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন উক্ত ব্যক্তিকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করে। পরবর্তীতে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ সুরোতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button