শিরোমনি বাজার এডহক কমিটির সাধারন সভা

স্টাফ রিপোর্টার ঃ শিরোমনি বাজার বনিক সমিতির এডহক কমিটির সাধারন সভা গতকাল সন্ধায় বাজার বনিক সমিতির অফিসের সামনে অনুষ্ঠিত হয়। এডহক কমিটির আহবায়ক ও খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন। এডহক কমিটির সদস্য সচিব মোড়ল আনিছুর রহমান, সদস্য মুন্সি মইনুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মোল্ল্যা সোলায়মান, কাজী হাফিজুর রহমান, শেখ মইন। বনিক সমিতির উপদেষ্টা শেখ আঃ ওহাব , বনিক সমিতির সাবেক সভাপতি শেখ আকতার হোসেন, সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক,আলহাজ¦ শেখ রেজাউল হক, মোঃ শাহিদুল, হারুন, জাকির, বরকত, সাইফুল ইসলাম পলাশ, হাকিম গাজী, মোঃ পলাশ, রবিউল ইসলাম ,আশরাফুল প্রমুখ। সাধারন সভায় বাজারের ৯ শতাধিক ব্যবসায়ি উপস্থিত ছিলেন এবং দির্ঘদিন পর শিরোমনি বাজারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে ব্যবসায়িরা ভোট প্রদান করবেন বলে একমত পোষন করেন।
