তেরখাদায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ৫ বছর পলাতক থাকার পর আটক : ৯ মামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরখাদা থানায় ৯ মামলাসহ সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল আটককৃত আসামি তেরখাদার থানার আদমপুর গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র মোঃ জাহাঙ্গীর ওরফে এমদাদুল হক ওরফে মিলন (৫২)। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন থানায় কর্মরত পিএসআই মোঃ লুতফুল হায়দার, সঙ্গীয় এস আই লক্ষ্মণ চন্দ্র দাস, এএসআই তরুণ কুমার সংগীয় ফোর্স গতকাল ফরিদপুর জেলার সদর থানাধীন কবিরের মোড় এলাকা হতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে গভীর রাতে গ্রেফতার করে , আসামিকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত আসামির নামে তেরখাদা থানায় ১টি সাজা জিআর পরোয়ানা, ৭টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা মুলতবী আছে, ৫ বছর যাবত আসামি জাহাঙ্গীর পালাতক থাকায় উক্ত পরোয়ানাগুলো থানায় মুলতবি ছিল বলে জানা যায়, পিএসআই মোঃ লুতফুল হায়দার চলতি মাসের ১৫ তারিখে তেরখাদা থানায় যোগদান কওে, থানা অফিসার ইনচার্জ এর একান্ত সহযোগিতায় উক্ত আসামিকে আটক করে।
