নির্বাচনের আগেই গণভোট এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৫নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, গণভোটটি হবে আমাদের সমস্ত সংস্কার জুলাই সনদ হিসেবে যেটাকে আমরা একটি প্যাকেজ হিসেবে বিবেচনা করছি। সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার। জনগণ যদি গ্রহণ করে, সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো এবং নির্বাচন হবে। আর জনগণ যদি বাতিল করে দেয়, তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে। নির্বাচনের আগেই গণভোট হবে এবং নির্বাচন তার ভিত্তিতে হবে। তিনি বলেন, জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক সরকার থাকলে ঐ রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। এ সময় তিনি খুলনা-৩ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। উপস্থিত জনসাধারণকে তিনি প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে খুলনা-৩ সংসদীয় এলাকা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত থাকবে। প্রতিটি মানুষ স্বাধীনভাবে নাগরিক সকল সুবিধা লাভ করবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে খুলনা-৩ আসনে দৌলতপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের মোল্লার মোড় ও শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ড আমীর জাকির হোসেন, সেক্রেটারি ইবাদত হোসেন, রেজাউল কবির, আশরাফ হোসেন, হাসানুজ্জামান, নিজামুদ্দিন, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জবাবদিহিমূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।



