২১ দফা দাবিতে বিএফইউজে ঘোষিত এমইউজে খুলনা আয়োজিত বিক্ষোভ কর্মসূচি প্রেসক্লাবে আজ

খবর বিজ্ঞপ্তি ঃ ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রথক শ্রম আদালত স্থাপন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পূনর্বহালসহ ২১ দফা দাবিতে আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা এ কর্মসূচির আয়োজন করেছে।
উক্ত কর্মসূচিতে ইউনিয়নের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।



