স্থানীয় সংবাদ

খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার : দূষণমুক্ত পরিবেশ প্রচার এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে শনিবার তৃতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিরোমণি একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এই অভিযান চলাকালীন সকাল ১০টায় এপিবিএন চত্বর থেকে একটি র‌্যালি শুরু বের হয়ে শিরোমণি বাজার এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে এপিবিএন গেটে শেষ হয়।
র‌্যালি শেষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মী এপিবিএন কর্মকর্তা ও কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
অভিযান চলাকালীন এপিবিএন’র কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি এম.এম. সালাহউদ্দিন স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
অভিযানে পুলিশ সুপার (এসপি) জি.এম. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার এ.কে.এম. ফসিউর রহমান এবং ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
শিরোমণি বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button