বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ সমিতি খুলনার পুনর্মিলনী অনুষ্ঠানে বিউবো চেয়ারম্যান

# বিদ্যুৎ সেক্টর বর্তমানে একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে #
স্টাফ রিপোর্টার ঃ দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আর্থিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর একটি কঠিন ক্রান্তি কাল অতিক্রম করছে বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম। তবে অচিরেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটবে বলে তিনি দৃঢ ভাবে আশা প্রকাশ করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, মেধা, পেশাগত উৎকর্ষতা এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রকৌশলী রেজাউল করিম গতকাল বিকেল তিনটায় খুলনা মহানগরীর গোয়ালপাড়া খালিশপুরস্থ খুলনা বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির একটি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিদ্যুৎ সেক্টর থেকে অবসরে যাওয়া সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় সংগঠন ‘ বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি “। ঢাকার আব্দুল গনি রোড বিদ্যুৎ ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়। খুলনাসহ বাংলাদেশের প্রতিটি বড় বিভাগীয় শহরে এই সংগঠনটির আঞ্চলিক কমিটি রয়েছে।
খুলনা আঞ্চলিক শাখার উদ্যোগে ১ নভেম্বর শনিবার বিকেল ৩ টায় সংগঠনটির খুলনা বিভাগের সদস্যদের নিয়ে পুনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরীর খালিশপুরস্থ গোয়ালপাড়া খুলনা বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিপিডিবি) এর চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন পিডিবির মেম্বার ( কোম্পানি অ্যাফেয়ার্স) আ ন ম ওবায়দুল্লাহ, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ জাকিরুজ্জামান এবং খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মো: আলাউদ্দীন।
ওজোপাডিকোর সাবেক এম ডি, সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাজী আহসান উল্লাহ এবং কেন্দ্রীয় নেতা সাবেক প্রধান প্রকৌশলী মো: মনজুর- উল- আলম। সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক রবীন্দ্র নাথ দত্ত এবং সার্বিক পরিচালনায় ছিলেন অনুষ্ঠানের সদস্য সচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রয়াত ও সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রকৌশলী জাহিদুর রশিদ, বিউব’র সাবেক প্রধান প্রকৌশলী জ্যোতির্ময় হালদার, ওজোপাডিকোর সাবেক প্রধান প্রকৌশলী আবুল বাশার ও মোস্তাফিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক ( অর্থ) নিতিশ চন্দ্র দত্ত, সংগঠনের সিনিয়র নেতা এস এম নুরুল ইসলাম, এস এম আবুল কালাম আজাদ সেলিম, শেখ সিদ্দিকুর রহমান, মোঃ মোকসেদুল আলম, সরদার মনিরুজ্জামান এবং ওজোপাডিকো সিবিএ ‘র সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওজোপাডিকো এবং পিজিসিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় পিডিবি চেয়ারম্যান বিদ্যুৎ সেক্টরের বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরেন এবং অবসরপ্রাপ্তদের বিভিন্ন দাবি-দাওয়া পূরনের আশ্বাস প্রদান করেন।



