আন্দোলনরে মাঠে না থাকা নতোদরে খুলনায় ঠাঁই হবে না: শফকিুল আলম তুহনি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, “আন্দোলন-সংগ্রামের মাঠে যারা ছিলেন না, সেইসব নেতাদের খুলনার মাটিতে ঠাঁই হবে না।”শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচার ও লিফলেট বিতরণ শুরু হয়। নিরালা মোড় পর্যন্ত এই কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তুহিন বলেন, “এই মাটি তাদের, যারা হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে ছিলেন। কোনো মৌসুমী পাখি বা মৌসুমী শক্তি এসে আমাদের বিজয়কে নস্যাৎ করতে পারবে না। যারা দুঃসময়ে দলের পাশে ছিল, হামলা-মামলার ভয়ে পালিয়ে যায়নিÑতাদের দিয়েই খুলনার বিএনপি গঠিত হবে। ২০২২ সালে যারা পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের দিয়ে খুলনার আন্দোলন সফল হবে না।” তিনি আরও সতর্ক করে বলেন, “খুলনার মাটিতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা অতীতে বেইমানি করেছে, জনগণ তাদের চিনে ফেলেছে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে জীবন দিয়েছেন, জেলে গেছেন, নির্যাতিত হয়েছেনÑতারা কোনো মৌসুমী পাখির পক্ষে রায় দিতে পারেন না।”৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি প্রসঙ্গে শফিকুল আলম তুহিন বলেন, “বিএনপির ৩১ দফা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার নীলনকশা। এই কর্মসূচি শুধু দলীয় নয়, এটি দেশের পুনর্গঠনের অঙ্গীকার। দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “প্রতিটি ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বোঝাতে হবেÑএই কর্মসূচিই পারে দেশকে মুক্তি দিতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে।” বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত। কোনো ষড়যন্ত্রই আমাদের বিজয়কে রুখতে পারবে না।” সমাবেশে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদসহ সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল ও জাসাসের নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি জনসমুদ্রে রূপ নেয়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ময়লাপোতা থেকে নিরালা মোড় পর্যন্ত। এ সময় নেতাকর্মীরা পথচারী ও দোকানিদের মধ্যে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।



