মহেশ্বরপাশা বাজার মসজিদে জরুরি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা বাজার শাহী জামে মসজিদে বাদ এশা মহেশ্বরপাশার নয়টি মসজিদের ইমাম, খতিব, ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি শরীফ ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মসজিদের সাধারণ সম্পাদক সাবেক কৃতি ফুটবলার কাজী নাসিবুল হাসান সান্নু। আলোচনা সভায় বক্তৃতা করেন বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিবসহ বৃহত্তর মহেশ্বরপাশা এলাকার নয়টি মসজিদের ইমাম ও খতিব এবং মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা মসজিদের পবিত্রতা ওএর ব্যবহার সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন দিক তুলে ধরেন। সকলেই যেনো আমরা সকল প্রকার ফেতনা থেকে মুক্ত থাকি। আলোচনা সভায় জাতীয়তাবাদী দল বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাঈনুল ইসলাম, কাজী নেহিবুল হাসান নেইম, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম রফিক, ডা: কাজী নেছার উদ্দিন আহমেদ মন্টু, মো: চান হাওলাদার, আ: করিম, সৈয়দ হুমায়ুন কবীর রানা, এস এম শহিদুল ইসলাম রাজা, রাজিউদ্দিন রাজুু, মো: শামীম প্রমুখ। সভায় সর্বসম্মতিতে উক্ত এলাকার কোন মসজিদে যাতে কোন রাজনৈতিক আলাপ আলোচনা না করা হয় সে জন্য সভায় উপস্থিত সকলে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।



