স্থানীয় সংবাদ

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব হলেন মনিরুল হাসান বাপ্পি

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএনপি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে হঠাৎ মিনি স্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রথমে তাঁকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। গত ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ঘোষিত তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবু সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button