স্থানীয় সংবাদ

দৌলতপুরে এক ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন চুন্নুর বটতলা এলাকায় রবিবার (২ নভেম্বর) সকালে মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) নামের এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তি ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের পুত্র এবং জনৈক আবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া। নিহত ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলেও জানা গেছে।
সূত্রে জানা গেছে, রবিবার সকালে অজ্ঞাত কোনো কারণে নিজ ঘরের ভিতরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তী ঘটনাটি জানতে পেরে আত্মচিৎকার করে পরিবারের সদস্যরা তৎক্ষনিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ খবরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুজে পান এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। ওই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহনও প্রক্রিয়াধীন বলে পুলিশি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এসআই দিবস কুমার জানান, এক ব্যক্তির আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যায় এবং সত্যতা খুজে পায়। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠায়। তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পান। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button