যোগীপোলে সন্ত্রাসীদের বোমা হামলা গুলি বর্ষণ : নিহত ১

# ইউপি সদস্যসহ আহত ২ #
স্টাফ রিপোর্টার ঃ যোগিপোল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখের অফিসে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা হামলা ও কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এ ঘটনায় মোহাম্মদ ইমদাদুল হক(৫৫) নামের এক শিক্ষক নিহত এবং ইউপি সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার
রাত আনুমানিক ৯টার সময়। স্থানীয় সূত্রে জানা গেছে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ মামুন শেখ এলাকার ২জন ব্যক্তি কে নিয়ে আড়ংঘাটা থানাধিন কুয়েট আইটি গেট সংলগ্ন তার অফিসে বসে কথা বলছিল। রাত আনুমানিক ৯ টার দিকে ২ টি মোটরসাইকেল যোগের চারজন হেলমেট পরিহিত অজ্ঞাত সন্ত্রাসী মামুনের অফিসের ভিতরে দুটি বোমা নিক্ষেপ করে পরবর্তীতে ৩/৪ রাউন্ড গুলি করে মোটরসাইকেল যোগে ফুলবাড়ীর দিকে চলে যায়। ঘটনার পর পরই পার্শ্ববর্তীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেল কলেজ হসপিটালের একটি সূত্রে জানা গেছে এই ঘটনায় আহত ইমদাদুল হক নামের একজন শিক্ষক হসপিটালে নেওয়ার পর মারা যায়। ইউপি সদস্য মামুন শেখ এবং অজ্ঞাত আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে । ঘটনার পরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ খানজাহান আলী আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উল্লেখ্য ২০২৪ সালে একই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।



