স্থানীয় সংবাদ

বিউবো’র চেয়ারম্যানের নিকট ওজোপাডিকো ডিপ্রকৌসের স্মারক লিপি পেশ “

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণী সংস্থা ওজোপাডিকো’র গ্রাহক সেবার মান বৃদ্ধি, রাজস্ব আদায়ের উন্নতি , কারিগরি ও অন্যান্য লস(সিস্টেম লস) হ্রাস সহ সংস্থাটির সার্বিক উন্নয়নে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সংগঠন ওজোপাডিকো ডিপ্রকৌস, কেন্দ্রীয় ও খুলনা সার্কেল কমিটির পক্ষ থেকে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিমের নিকট ১০ দফা সুপারিশ সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
অদ্য অপরাহ্নে খুলনা মহানগরীর গোয়ালপাড়া খালিশপুরস্থ খুলনা বিদ্যুৎ কেন্দ্র চত্বরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সংগঠনের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ও খুলনা সার্কেল কমিটির একটি প্রতিনিধি দল উক্ত স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলটি বিউবো চেয়ারম্যানের সাথে সাংগঠনিক পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে স্মারক লিপিটি হস্তান্তর করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মোরশেদ আহমেদ, খুলনা সার্কেল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জহির। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্রকৌস নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার সিফাত আলম প্রমূখ। চেয়ারম্যান মহোদয় আন্তরিকতার সাথে ডিপ্রকৌস নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং পেশাগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সাথে তিনি সকলকে বিদ্যুৎ সেক্টরের সার্বিক উন্নতির জন্য সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button