বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের করুন মৃত্যু

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
উপজেলার চকরাখালী প্রাথমিক বিদ্যালয় এর সামনে সড়ক দুর্ঘটনায় মাহিম(১০) নামের এক স্কুলছাত্রের করুন মৃত হয়েছে । সে উপজেলার জলমা-চক্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র । তার বাড়ি উপজেলার ১নং জলমা ইউনিয়নের দারোগাভিটা শান্তিনগরে এবং সে ওই এলাকার মামুন তালুকদারের পুত্র । এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহিম গত রবিবার স্কুলে এসে বেলা ১ টায় টিফিনে চক্রাখালী বাজারে মসজিদ সংলগ্ন একোরিয়ামে মাছের দোকানে মাছ কিনতে গেলে ইজিবাইক প্রচন্ড জোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এসময় মাহিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় । সেখানে তার অপারেশন করলে ওই রাত ১ টায় মৃত্যু বরন করে । গতকাল সোমবার সকালে মাহিমের মৃতদেহ বিদ্যালয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে । এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে ।



