বটিয়াঘাটা বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

# খুলনা-১ আসনে আমির এজাজ খান #
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের পক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আয়োজনে গতকাল বুধবার বিকেলে বটিয়াঘাটা বাজারে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও খুলনা -১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।মিছিলটি বটিয়াঘাটা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। আলহাজ্ব আমির এজাজ খান এই দাকোপ বটিয়াঘাটায় বিএনপিকে শুন্য থেকে বিজয়ের ধার প্রান্তে নিয়ে এসেছেন।দূর দিনে বিগত ৩০ বছর ধরে বিএনপিকে পরিচয় করিয়েছেন এই এলাকার মানুষের সাথে। জেল জুলুম, মামলা হামলা,সব কিছুকে উপেক্ষা করে এখনো তিনি রাজ পথে আছেন।এই এলাকার মানুষ ৫ ই আগষ্টের আগে আমির এজাজ খানকে ছাড়া কাউকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখেননি।য। তাই আমির এজাজ খানকে ছাড়া এই এলাকার মানুষ অন্য কাউকে মেনে নেবে না।বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার,জলমা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,কামরুল ইসলাম শিপার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম- আহবায়ক যথাক্রমে অহেদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, জেলা যুবদলের সদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কারিমুল, কৃষক দলের হেলাল, জেলা মহিলা দলের কোষাদক্ষ আয়শা আক্তার, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, সোহরাপ খলিফা, শামসুল, নুরুল ইসলাম মামুন, জাহাঙ্গীর ফকির, মাসুম বিল্লাহ, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র নেতা এস হাসান, সহ শত শত নেতা কর্মী।



