দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মপরিকল্পনা নির্ধারণ ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

# আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন #
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সমূহ বাস্তবায়ণ ও জনগনের মাঝে আস্থার প্রতীক হয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মহেশ্বরপাশা আলীয়া মাদ্রাসার সভাকক্ষে ও মঙ্গলবার সন্ধ্যায় পাবলা রনি ভিলা মোড় চত্বরে ৩ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খালিদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মাদ আলীর সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয়। এদিকে, মঙ্গলবার, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফিরোজ জমাদ্দার ও সদস্য সচিব খন্দকার সাদ্দাম হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মো. আনছার আলী, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সামদানী ও সদস্য সচিব আল-আমিন সরদার রতন। এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দল মাহমুদ আকুজ্ঞী, মো. তানভীর আহমেদ মিঠুন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম-আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান রনি, যুগ্ম-আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু, এস এম আহাদ, দপ্তর সম্পাদক জামিল হোসেন, রফিকুল ইসলামসহ ৩ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায়, বিএনপির মনোনিত খুলনা-৩ আসনের ধানের



