স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : জেলার ডুমুরিয়া উপজেলায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ইটভাটা রমালিককে ১ লকাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার রুদাঘারা ইউনিয়নের শৈলগাটিয়া সেতু এলাকার কাছে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদ- দেন। অভিযান চলাকালীন সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি স্থাপনাও ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালীন ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান জমাদার, ইটভাটা মালিক মো. আজিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির এবং ডুমুরিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা চালু রয়েছে। সেগুলো উচ্ছেদের জন্য অভিযান চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button