ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধ ভাইসহ আহত- ৫

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন নোয়াকাটি (পূর্ব পাড়া) গ্রামে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দু’ভাইয়ের বিরোধের জেরে এক ভাইয়ের হামলায় আরেক ভাইসহ পরিবারের ৫জন আহত হয়েছে। ৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। মারাতাক আহত তিন’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগিরা ৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আসামিরা হলেন, ডুমুরিয়া থানাধিন নোয়াকাটি (পূর্ব পাড়া) গ্রামের মো. সলেমান মোল্যার ছেলে মো. ওয়ালিদ মোল্যা, ওয়ালিদ মোল্যার স্ত্রী অজুফা বেগম, মৃত, অজেদ আলী মোল্যার ছেলে মো. মাহমুদুল মোল্যা, মাহমুদুল মোল্যার স্ত্রী তহমিনা বেগম, তাদের ছেলে মো. বাইজিদ মোল্যা। অভিযোগ সুত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন নোয়াকাটি (পূর্ব পাড়া) গ্রামের মৃত. অজেদ আলী মোল্যার দু’ছেলে মো. আব্দুর রহিম মোল্যা ও মো. মাহমুদুল মোল্যার মধ্যে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিল। তার জের ধরে বিবাদীগন রহিম মোল্যাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা ও লোহার রড নিয়ে বে-আইনী জনতাদলবদ্ধ হয়ে রহিম মোল্যার বসত বাড়ীতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তার মেঝ ছেলে জুয়েল মোল্যা তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করণে তারা রহিম মোল্যা, ছেলে মেহেদী হাসান ও জুয়েল মোল্যা, ছোট মেয়ে রনি খাতুনসহ সবাইকে ধারলো দা দিয়ে কোপ মারে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। বিবাদীরা চলে যাওয়ার সময় মেয়ে রনি খাতুনের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং বসত ঘরের সোকেসের মধ্যে থাকা নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে গ্রামের লোক এগিয়ে এসে আহত সবাইকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং মারাত্মক আহত জুয়েল মোল্যা ও মেয়ে রনি খাতুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আব্দুর রহিম মোল্যা ৫জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।



