খুলনা বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে বয়রা বাজার এলাকায় বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে – খুলনার বয়রা বাজার এলাকায় বয়রা ডিপার্টমেন্টাল স্টোর কে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২/৪৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয় ও বয়রা বাজার চুমকি জুয়েলার্স কে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার এবং পরিমাপে কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২/৪৮ এবং ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। খুলনা বিভাগীয় বিএসটি অফিস সাধারণ ভোক্তাদের সঠিক ওজন পরিমাপ ও মানসম্মত পণ্য সামগ্রী বাজারজাতকরণে এ ধরনের অভিযান সর্বদা চলমান থাকবে।



