স্থানীয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সফরসূচি

তথ্য বিবরণী ঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার তিন দিনের সফরে আগামীকাল ৭ নভেম্বর (শুক্রবার) রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৮ নভেম্বর সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। তিনি ৯ নভেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। বিকালে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button