স্থানীয় সংবাদ

সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাত পাখার বিকল্প নাই -মাওঃ ইউনুছ আহমদ

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, খুলনা ৪ (রূপসা দিঘলিয়া তেরখাদা) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন,সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীক এর কোন বিকল্প নেই দেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অনেক সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো জাতীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ হয় নাই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনে হাতপাখার বিজয় অর্জিত হলে সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার দায়িত্বশীল তারবীয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সভাপতি মোঃ ইউসুফ আলী সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার, আলহাজ্ব মুঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, মোহাম্মদ আরজুন আলী মেম্বার, মাওলানা মাসুদুর রহমান রফি, মোঃ আব্দুল হাফিজ শেখ , মাওলানা আব্দুর হালদার,মাওলানা আবু সালে মেম্বার, মুফতি মোহাঃ নাজমুস সাকিব, রামচন্দ্র মল্লিক লিটন,মুঃ রাফেজ আব্দুল হালিম, জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান আলী,আলহাজ্ব গোলাম কিবরিয়া, আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, আলহাজ্ব আব্দুল হোসেন, ছাত্র নেতা মোঃ ফরহাদ মোল্লা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button