কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের শ্বশুরের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

খবর বিজ্ঞপ্তিঃ বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের এর শ্বশুর আফসার উল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা বাদ আসর নড়াইল সদর মডেল মসজিদ সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরবর্তীতে স্থানীয় গোরস্থানে সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নেন মহানগর বিএনপির সাবেক সভঅপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় ছা দলের সাঃ সম্পাদক নাসির উদ্দীন, সাবেক ছাত্র নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জান মুরাদ, ইউসুফ মজনু, শফিক কাজী, এছাড়া বর্তমান কমিটির অধিকাংশ নেতাকর্মী জানাজায় অংশ নেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে মাথায় আঘাত পাওয়ার পর প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জরুরি ইয়ার প্লেন যোগে নিয়ে যাওয়া হয়। অবশেষে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন।তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নড়াইল জেলা বিএনপির সভাপতি -বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-খন্দকার এজাজুল হাসান বাবু। খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ সুমন, নসদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।



