স্থানীয় সংবাদ
দৌলতপুরে বিজেএ’র নেতৃবৃন্দদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা মোল্লার মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে শের-ই বাংলা বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বিজেএ’র নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির ও ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাবলা সবুজ সংঘ ক্লাবের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও মো.সাঈদ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এনামুল হক, শওকত আলী, এস এম অলিউল্লাহ মিঠু, মোল্লা কামরুল ইসলাম দাবা, মো.শাহিন, মোহাদ্দেস হোসেন, শাহিদুল ইসলাম লাভলু, মোল্লা মামুন, মিজানুর রহমান, রফিক হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।



