স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় প্রাণ গেল শিশু শ্রমিকের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাস্তায় যাত্রীবাহি বাসের চাপায় প্রান হারিয়েছে মোঃ সামিরুল ইসলাম (১১) নামের একজন শিশু শ্রমিক। আর এ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার কাটাখালী এলাকায়। নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মোঃ সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত। হাইওয়ে পুলিশ জানায় সকালে সামিরুল বাসা থেকে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’ নামের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধারসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button