দেশ ও দলের বিরুদ্ধে সকল অপশক্তি রুখতে আমরা বদ্ধ পরিকর- মঞ্জু

# বিএনপি নেতা মরহুম জালু মিয়াসহ প্রায়ত মহিলা দল ও যুবদল নেতাদের বাসায় ও খুলনা বিএনপি নেতৃবৃন্দ #
স্টাফ রিপোর্টার ঃ
দেশ ও দলের বিরুদ্ধে সকল অপশক্তি রুখতে আমরা বদ্ধ পরিকর। দলকে যেমন ১/১১ এর সময় কিছু কুচক্রীমহল দলের ঐক্য বিনষ্ট করতে চেয়ে ছিল তারা এখনও সে প্রক্রিয়া থেকে সরে আসেনি। তাদেরকে রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ওৎ পেতে থাকা হায়নাদের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সকল শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য ভোট ও দোয়া চাইতে হবে।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর থানার ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন জালু মিয়া, ৩১নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা প্রায়ত রাজিয়া খাতুন সাদিয়া, ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল কাজী আন্দোলন-সংগ্রামে পুলিশের গণপিটুনীতে আহত হয়ে মৃত্যুবরণ, ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম তৌহিদুল ইসলাম খোকন, ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম মতিউর রহমান বুলেট, ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মরহুম আকরাম হোসেন দুলাল, ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম সুলতান আহমেদ খান, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক এতেহশামুলক হক শাওন, ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মরহুম কে আই হাসান সোহেল এর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ এর সহধর্মীনির মৃতুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি এসময় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, জাহিদ কামাল টিটো, নুরুল ইসলাম লিটন, আলম হাওলাদার, শাহাবুদ্দিন আহমেদ, সাইমুন ইসলাম রাজ্জাক, সমির কুমার সাহা, খান মঈনুল ইসলাম মিঠু, হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম খোকন, মোল্লা আবু তালেব, বজলুর রহমান, শামসুল আলম বাদল, স্বপন হাওলাদার, শামীম আশরাফ, মোহাম্মদ আলী, আবুল বাসার, রাজিবুল আলম বাপ্পি, আজিজুল ইসলাম, জাহিদ হোসেন তালেব, হাসানুজ্জামান, মামুনুর রহমান, ইয়াকুব আলী পাটোয়ারী, ছিদ্দিকুর রহমান, মাসুদ রুমী, ইবাদুল হক, জাহান আলী সরদার, সেলিম বড় মিয়া, তরিকুল আলম, মশিউর রহমান, শুকুর আলী, গাজী শাহাদাৎ, ফজলুর রহমান, এম এ হাসান, আবুল বাসার, মো. শাহআলম, আব্দুল করিম, শফিউদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, কে এম জাহাঙ্গীর হোসেন, সোলাইমান সরদার, মানিক মিয়া, খালেক গাজী, আলাউদ্দিন, ফারুক সরদার, হারুন হেলাল, খোকন গাজী, ইউসুফ মোল্লা, জাহাঙ্গীর হানিফ, জাহিদুল ইসলাম, রমিজ খান, এনামুল কবির, নওফেল গাজী, মহিউদ্দিন মঈন, ফারুক হোসেন, হারুন মোল্লা, আলাআমিন মৃধা, পারভেজ আহমেদ খান, নুরনাহার লাভলী, আব্দুল লতিফ, আফজাল হোসেন, জাহাঙ্গীর মল্লিক, ওসমান গনি, বেল্লাল তালুকদার, মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন মাষ্টার, জাফর মোল্লা, তামিম হাসান প্রমুখ।



