স্থানীয় সংবাদ

মোংলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতাসহ আটক-২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
মোংলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য, মিঠাখালি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আরিফ ফকির এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম (হিরু মিয়া)।
পুলিশ জানায়, মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো.আরিফ ফকিরসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চটেরহাট পুলিশ ফাড়ির আইসি মো. রফিকুল ইসলাম রাত ৯টায় মো.আরিফ ফকিরকে আটক করলেও অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। পৃথক আরেকটি অভিযানে পৌর শহর থেকে কার্যক্রম নিষিদ্ধ ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম (হিরু মিয়া) কে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা।
আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানায় থানার এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button