স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে শতবর্ষী মতিয়ুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:নগরীর দৌলতপুরস্থ পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা মতিয়ুর রহমান (১০০) গত ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ১ ছেলে ও ৩ কন্যা ও বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ তার ছোট মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন। আরো জানা যায় যে, তিনি বছরেরও বেশি সময় অসুস্থ অবস্থায় মেয়ের বাসাতেই ছিলেন।শুক্রবার নবাদ জুম্মা দৌলতপুর বেবিট্যাক্সি স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ গ্রামের বাড়ি খুলনা শিরোমনি পারিবারিক স্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।মরহুম মতিয়র রহমান সম্পর্কে বি এল কলেজের অধ্যাপক (অবঃ)আব্দুল মান্নান বলেন,আসা যাওয়ার খেয়া পারাপাড়িতে অমোঘ এ নিয়ম মেনে নিতেই হবে। তিনি আরো বলেন,মতি ভাই আমার কাছে ছিলেন এক বিস্ময়কর স্বশিক্ষিত মানুষ। যদিও ইতিহাসে মতি ভাইয়ের কথা হয়তো সেখানে লেখা হবে না। বাংলা এবং ফার্সি সাহিত্যের ব্যাপক সংগ্রহ ছিল তার কাছে। তিনি আরেক “মুন্সি মেহের উল্লা”।প্রফেসর আব্দুল মান্নান আরো বলেন যে, মতি ভাইয়ের নিকটে দুষ্প্রাপ্য সব তথ্য নিয়ে এমএ ক্লাসের ছাত্রদের দিতাম বিএল কলেজে। মরহুম মতিয়র রহমানের একমাত্র ছেলে হাসান তারেক দৌলতপুরের সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক। জেলা শ্রমিক দলের সভঅপতি উজ্জল কুমার সাহার সভাপতিত্বে খুলনা ৪নং আসনের সংসদ সদস্য প্রাথর্ িআজিজুল বারি হেলালের নির্বাচনী মিছিল বের করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button