মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন মিলনের স্ত্রীর মৃত্যুতে বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি ঃ টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন মো. শাহজালাল মোল্লা মিলনের স্ত্রী রাবেয়া খাতুন (৩২) ইন্তেকাল করেছেন ( ইন্না —– রাজিউন)। গত ১২ নভেম্বর (বুধবার) খুলনার একটি বেসরকারি ক্লিনিকে রাবেয়া খাতুনের ছেলে সন্তান হয়। অসুস্থ হয়ে পড়লে শিশুটি খুলনার শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এরমধ্যে বুধবার দিবাগত রাতে রাবেয়া খাতুন শ^াসকষ্ট অনুভব হয়। তাৎক্ষনিক তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার আরো অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত. ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একটি মেয়ে ও দু’টি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শাহজালাল মোল্লা মিলনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।


