স্থানীয় সংবাদ

চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মাণ ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মাওলানা আবুল কালাম আজাদ

# পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। এদেশে সত্যিকারার্থে সোনার বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা এদেশে ক্ষমতায় ছিলেন তারা জনগণের কাছে প্রতারণা করেছেন। এদেশে লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়ে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন, চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মাণ, আদর্শ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য ইসলামের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তির জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্রী শ্রী নামকুঞ্জ মন্দির, কপিলমুনি বাজার, খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি মো. অয়েসকুরুনী, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, ইসলামী ছাত্রশিবিরের পাইগাছা উপজেলার উত্তর থানার সেক্রেটারি মো. ইয়াসিন আরাফাত, সাহিত্য সম্পাদক রিফাত সরদার, ইউনিয়ন জামায়াত আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি রুহুল কুদ্দুস, বায়তুলমাল সেক্রেটারি মো. জাকির হোসেন, প্রচার সেক্রেটারি মো. জামাল হোসেন, পেশাজীবী বিভাগের মো. ওবায়দুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মইনুল ইসলাম, সেক্রেটারি ইমরান নাজির, ১ নং ওয়ার্ড সভাপতি বিলাল মাহমুদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি হোসাইন জোয়ারদার, সেক্রেটারি মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি আসাদুল ইসলাম মিলন, সেক্রেটারি হাফেজ আরিফ বিল্লাহ, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. আমিরুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার হাশেম আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি শামিম বিশ্বাস, সেক্রেটারি আসাদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি নুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তিনিই মহান স্বত্ত্বা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে, তাদের এমন অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ তায়ালা জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না।’ তিনি আরও বলেন, ‘মূলত, আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি করতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button