স্থানীয় সংবাদ

আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভায় এসপি মনিরুল ইসলাম

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি প্রেস ক্লাব পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২ টায় তিনি প্রেস ক্লাবে গমন করেন।
আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এসপি মনিরুল ইসলাম পিপিএম (বার) প্রেস ক্লাবে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আশাশুনির সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তারা জনকল্যাণে কাজ করে আসছেন। আইন শৃংখলা রক্ষায় তিনি সাংবাদিকদের আরও সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এসময় ডিআইও-১ মনিরুল ইসলাম, সিনিঃ সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, নব নির্বাচিত সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button