স্থানীয় সংবাদ

আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবেÑ মঞ্জু

# বিএনপির প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসভবনে বিএনপি নেতৃবৃন্দ #

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে।’ মন্তব্য করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ থাকার কারণে পরিবর্তন এসেছে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদল নেতা মরহুম সিফাত আকুঞ্জি, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম রাশেদুজ্জামান রাশেদ, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম ফরিদুল হক, সাবেক ছাত্রদল নেতা মরহুম মশিউর রহমান টিটু, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ এমদাদুল হক, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ মোহাম্মাদ আলী, ২৯নং ওয়ার্ড বিএনপি নেতা মৃত. শহিদুল ইসলাম, সাবেক এমপি মরহুম ওয়াজেদ আলী বিশ^াস, ৯০’এ এরশাদ বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা মরহুম রফিকুল হক এর ভাই আমিনুল হক মিঠু’র বাসভবনে যান ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন এবং প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে ছাত্রদল নেতা এস এম মাহমুদুল হাসান টিটুর অসুস্থ পিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অসুস্থ এমরানুল করিম নাসিম, ২৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি অসুস্থ খালিদ ইবনে মুছা কাজল এর বাসভবনে যান এবং সকলের সুস্থতা কামনা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চান। এছাড়া ২৯নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী মরহুম নুরুন্নাহার জলির স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের পার্থক্য টেনে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের পক্ষে যে কাজগুলো করা সম্ভব হয়, কোনো অনির্বাচিত সরকারের পক্ষে তা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু,
নিয়াজ আহমেদ তুহিন, গিয়াসউদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, ইশহাক তালুকদার, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, আব্দুল জব্বার, মেশকাত আলী, আসলাম হোসেন, নাসির খান, মোস্তফা কামাল, মেজবাহ আহমেদ মিজু, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, রিয়াজুর রহমান, মহিবুল্লাহ শামীম, আলমগীর হোসেন আলম, কামাল উদ্দিন, জাকারিয়া লিটন, এড. শামীম বাবু, মাসুদ খান বাদল, মাজেদা খাতুন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, আসাদ মাস্টার, মোহাম্মাদ আলী, মনিরুল ইসলাম মাসুম, সাইমুন ইসলাম রাজ্জাক, খান শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান লিটু, গোলাম নবী ডালু, মোস্তাফিজুর রহমান মিলন, আল বেলাল, হুমায়ুন কবির, সাব্বির আহমেদ, রবিউল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান বাদশা, শহিদুল ইসলাম লিটন, মোহাম্মাদ আলী মিঠু, মোল্লা মোস্তাফিজুর রহমান রাজু, মোল্লা আলী আহমেদ, ডা. ফারুক হোসেন, ওমর ফারুক বনি, শামীম আশরাফ, সুলতান মাহমুদ সুমন, মোফাজ্জেল হোসেন, ওহেদুর রহমান বাবু, নাজমুল হক মুকুল, খান রাজিব, কবির বিশ^াস, শামসুল আলম বাদল, মাসুদ রেজা, টিপু হাওলাদার, সেলিম বড় মিয়া, ইউনুচ শেখ, ঈশা শেখ, আব্দুল খালেক, শাহজালাল, আনোয়ার গাজী, ইলিয়াস হোসেন, আবুল কালাম, মেহেদী হাসান কালু, আরিফুল ইসলাম আরিফ,এস এম সজল, মাহমুদ হাসান মুন্না, মেজবাউল আলম পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ওহেদুজ্জামান শিমুল, খায়রুল ইসলাম, আসাদ সানা, আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম হৃদয়, আলাউদ্দিন আলম, রাজিবুল আলম বাপ্পি, জুয়েল রহমান, আসমত হোসেন, হেমায়েত হোসেন, আলাউদ্দিন জনি, রিয়াজুর রহমান সোহাগ, আতিকুর রহমান লিটন, হারুন হেলাল, বেল্লাল হোসেন, মাসুদ রুমী, ইলিয়াস হোসেন, রিমো চৌধুরী, নাজমা আক্তার, শারমিন আক্তার সুমি, তারিন আক্তার সৃষ্টি, আশিকুর রহমান সেলিম, সালাউদ্দিন সান্নু, ইমরান খান, শফিউদ্দিন আহমেদ, ইমতিয়াজ সেজান, কামরুজ্জামান সিরাজ, আসাদ সানা, জামাল মোড়ল, কামরুল বিশ^াস, খোকন গাজী, আবুল কাশেম, ফরিদ শেখ, শহিদুল ইসলাম, শিল্পি বেগম, জামিলা আক্তার, নাজমুন নাহার, জেসমিন আক্তার, তৈবুর রহমান তপু, ইব্রাহিম খলিল, মো. রাজু, ফরিদা ইয়াসমিন, লাকী বেগম, তানভীর প্রিন্স, নার্গিস পারভীন, শিউলী বেগম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button