স্থানীয় সংবাদ

মোল্লাহাটে সাংবাদিকদের সাথে শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি মনোনীত প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোল্লা মজিবর রহমান শামীম সাংবাদিকদের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে ন্যায় ও সততার ওপর ভিত্তি করে রাজনীতি পরিচালনা করতেই আমি এসেছি। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজব্যবস্থা দেশকে এগিয়ে নেবে।
সভায় তিনি বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শামীম বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলার সভাপতি মাওলানা নিজামুদ্দিন। যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলার সহ-সভাপতি মুফতি জাকির আসরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সহ-সভাপতি এস এম বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে মজিবর রহমান শামীম সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং তাঁদের সাথে ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বাস দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button