স্থানীয় সংবাদ

রূপসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপসা প্রতিনিধি : রূপসায় রামনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর( শনিবার) বিকেল ৪টায় রামনগর আকবরের মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগীর মেয়ে খায়রুন্নাহার পলি। এ সময় উপস্থিত ছিলেন ভূক্তভোগি মোঃ আবুল খায়ের, ভূক্তভোগির স্ত্রী মমতাজ বেগম, মেয়ে পপি বেগম, রোকসানা বেগম। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে আবুল খায়ের (৬০)। রামনগর মৌজার জমি ওয়ারেশ সূত্রে পেয়ে সকলের জ্ঞাতসারে আমরা ভোগদখলে আছেন। বিবাদী মহিউদ্দিন আহমেদের মেয়ে রেজওয়ানা সুলতানা মুক্তা (৩৮), মৃত সামসুর রহমানের মেয়ে নূরুন নাহার (৪২), নগরীর গোবরচাকা এলাকার মহিউদ্দিন আহমেদের ছেলে মোঃ রাজিবুল (৩০), মোঃ সজল (৩৭), মৃত শামসুর রহমানের মেয়ে শামসুন্নাহার মুন্না, রামপাল উপজেলার মৃত মালেক ফারাজির ছেলে জাকির ফারাজি, মহিউদ্দিন আহমেদের মেয়ে লুনা বেগম আমার আত্মীয়-স্বজন। বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২০/১১/২০২৫ তারিখ বেলা সাড়ে ১১টার দিকে রামনগর গ্রামে আকবরের মোড়ে আবুল খায়েরের দোকানে থাই গ্লাসের কাজ করার জন্য একজন মিস্ত্রি কাজ করতে থাকে। কিছুক্ষণ পর বিবাদী রেজওয়ানা সুলতানা মুক্তা এসে জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়ে চলে যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে দোকানের কাছে এসে বিবাদীগণ খায়েরের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন প্রতিবাদ করলে খায়ের, তার স্ত্রী মোমতাজ বেগম (৫৫) ও তার বড় জামাতা জাহিদুর রহমান (৪০)কে লাঠি সোটা দিয়ে মারপিট, চড়, কিল, গুসি ও লাথি মারতে থাকে। এ হামলায় খায়েরের স্ত্রী ও জামাতা জাহিদুর রহমান আহত হন। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এলে বিবাদীগণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে ভূক্তভোগি পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button