স্থানীয় সংবাদ

যশোরে এক নরপশু পিতা কর্তৃক মেয়ে ধর্ষণ উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

যশোর ব্যুরো ঃ যশোরে নিজের ঔরষের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ২০ নভেম্বর রাতে। শনিবার ২২ নভেম্বর বিকেলে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ও দুই ভাই মিলে বাবাকে পুলিশের হাতে তুলে দেন। এর আগে স্থানীয়রা বাবাকে মারধর করে চুল কেটে দেয়। বর্তমানে বাবা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। অন্যদিকে, মেয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মায়ের অভিযোগ,তার স্বামীর বাড়ি মনিরামপুর উপজেলার হুরগাতী গ্রামে। তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে বাবা মেয়েকে ধর্ষণ করে।বিষয়টি শুক্রবার মেয়েটি তার ফুফুকে জানায়। পরে ফুফুসহ অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন। স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে হেফাজতে নেয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, বাবাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়েকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, আটক বাবা আসলাম হোসেন মণিরামপুর উপজেরার হুরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button