স্থানীয় সংবাদ
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে ট্রেনে কাটা পড়ে মোঃ জাহিদ আব্দুল্লাহ সিফাত নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২২ নভেম্বর রাত প্রায় ২টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে সে অতিরিক্ত ঋণের ফলে আত্মহত্যা করেছে। এই বিষয়ে যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এ বিষয়ে খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


