৭ নং ওয়ার্ড নাগরিক ফোরাম খুলনার কার্যকরী কমিটি গঠিত

খবকর বিজ্ঞপ্তিঃ উৎসব মুখর পরিবেশে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৃহত্তর বরিশাল সমাজ কল্যাণ সমিতি খালিশপুর অফিস মিলনায়তনে ৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, প্রাধান বক্তা ছিলেন শাকিল আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু, থানা বি এনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস ও ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও নাগরিক ফোরামের লজিস্টিক অফিসার প্রদীপ ভাদুড়ী। সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান রহিম। উপস্থিত ছিলেন নির্বাচন মনিটরিং সেল এর সদস্য আল মামুন বাদল। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও সুজন খালিশপুর থানার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক, নির্বাচন কমিশন সদস্য নাসরিন আফরোজ ও মশিউর রহমান খোকন, নাগরিক ফোরাম ১১ নাম্বার ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাহবুবুল হক আলোচনা পর্ব শেষে ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। সৈয়দ আল আমিনকে সভাপতি ও মো: কামরুল ইসলাম আলমগীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়।



