খালিশপুরে হত্যার প্রচেষ্টা মামলার আসামী মাদক সম্রাট ‘সাদ্দাম’ গ্রেপ্তার

তার বিরুদ্ধে ১৫ টি মাদক মামলা ও ২টি সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে
স্টাফ রিপোর্টার : খালিশপুর থানার হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী, মাদক স¤্রাট সাদ্দাম (৩৫)’ কে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নয়াবাটি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলার অন্যান্য আসামীরা হলেন- সাজু (২৭), জুবায়ের (২৯), হোসেন (৩১) ও বদু (৩৫)। ভিকটমের বড় ভাই মো. আশিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংশ্লিষ্ট থানায় একটি হত্যাপ প্রচেষ্টা মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামী সাদ্দামের বিরুদ্ধে খালিশপুর ও দৌলতপুর থানায় সর্বমোট ১৭ টি মামলা রয়েছে। যার মধ্যে মাদক মামলা ১৫ টি ও বাকি ২ টি সন্ত্রাসী কার্যক্রমের মামলা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ বলছে, ওই মামলার প্রধান আসামি আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে অন্য আসামী গ্রেপ্তারে সক্ষম হবো।
সূত্রে জানা গেছে, বাদীর ছোট ভাই গত ১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টাার দিকে মোটরসাইকেল যোগে বাড়ীে থকে বের হয়ে খালিশপুর থানাধীন নয়াবাটি দূর্বারসংঘ বন্ধ লাইন পাঁকা রাস্তার উপর পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধে লাঠিসোটা ও চাইনিজ কোড়ালসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে। তখন ৩নং আসামী কোন কথাবার্তা ছাড়াই পূর্বের শত্রুতার জের ধরে তার হাতে থাকা লাঠি দিয়ে মোটরসাইকেল হ্যান্ডেলে বাড়ি মারে। তখন ১নং আসামীর তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে ভিকটিম ইসমাইল জীবন বাঁচাতে হাত দিয়ে উক্ত কোপ ঠেকালে বাম হাতের কনুইয়ের উপরে কেটে রক্তাক্ত জখম হয় এবং হাত ধরে পাকা রাস্তার উপর বসে পড়লে ২নং আসামী তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে এবং পিঠের নিচে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় ভিকটিম পাকা রাস্তার উপর পড়ে গেলে এজাহার নামীয় ১ ও ২নং আসামী ভিকটিমের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী কোপ মারে। তখন ৪ নং আসামী কৌশলে ভিকটিমের নিকটে থাকা নগদ অর্থ লুট করে নেয় এবং ৫ নং আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ আসামী তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। বাদীর ভাইয়ের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা বলে যে পরবর্তীতে সুযোগ মত পাইলে জীবন শেষ করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন বাদীর ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই ওই ঘটনায় বাদী হয়ে একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে খালিশপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, বাদীর মামলার ভিত্তিতের মাদক স¤্রাট সাদ্দাকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নয়াবাটি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে। যার মধ্যে ১৫ টি মাদক সংক্রান্ত ও ২টি সন্ত্রাসীকার্যকলাপে লিপ্ত থাকায় মামলা রয়েছে।



