দৌলতপুরে আলামিন হত্যা মামলায় : গ্রেপ্তার ১

# আসামী স্বীকারোক্তীতে হত্যার কাজে ব্যবহৃত ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার #
স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকায় দুবৃর্ত্তদের হাতে খুন হওয়া আলোচিত আলামিন হত্যা মামলার জড়িত আসামি আকাশ (২০)’কে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ডিবি ও দৌলতপুর থানা পুলিশ বিশেষ পরিচালনা করে ওই এলাকা হতে গ্রেপ্তার করে। সে তেলিগাতি বুচিতলা এলাকার মৃত জাহাঙ্গীর হাওলাদরে ছেলে। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তী ও দেখানো ভিত্তিতে একই দিন বিকালে ডিবি ও দৌলতপুর করে মহেশ্বরপাশা মিন্টুর মোড়স্থ এলাকার একটি পুকুর থেকে ওই হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি ধারালো দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, আলোচিত আলামিন হত্যাকান্ডে জড়িত এক আসামীকে রবিবার গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তী ও দেখানো ভিত্তিতে একই দিন বিকালে ডিবি ও দৌলতপুর করে মহেশ্বরপাশা মিন্টুর মোড়স্থ এলাকার একটি পুকুর থেকে ওই হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া হত্যা মামলাটি তদন্তনাধীন আছে, বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, দৌলতপুরে মহেশ^রপাশায় আলোচিত আলামিন হত্যা মামলা ইতোমধ্যে এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার স্বীকারোক্তেী ও দেখানো মতে মিন্টুর মোড় এলাকার একটি পুকুরের ভেতর থেকে হত্যার কাজে ব্যবহৃত ৩ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ও মামলাটি তদন্তনাধীন আছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, চলতি বছরের ৩ আগষ্ট রাতে মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ী লিংক রোড এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন চোখঘোলা আলামিন নামের এক ব্যক্তি।



