স্থানীয় সংবাদ

যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের মনিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে নার্গিস পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার ২৩ নভেম্বর বিকেলে লাউড়ী প্রজেক্ট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নার্গিস পারভীন স্বামী ফরহাদের মোটরসাইকেলে করে মনিরামপুর থেকে যশোরে আসছিলেন। লাউড়ী প্রজেক্টের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button