স্থানীয় সংবাদ

যশোরে ককটেল পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আটক

যশোর ব্যুরো ঃ যশোর কোতোয়ালী থানা পুলিশ ৭টি ককটেল, ৩টি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানা (৪১)কে আটক করেছে। আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। যশোর কোতোয়াল থানার উপ পরিদর্শক আনিছুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ২৫ নভেম্বর ভোরে গোপন সূত্র সংবাদ পান যুবদল নেতা রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল ৬টার দিকে তিনি রানার বাড়িতে যান এবং তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে উল্লেখিত পরিমানের ককটেল, কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু,একটি ছোরা ও দুটি হাসয়া উদ্ধার করা হয়। এই অস্ত্র গুলো রানার কি-না তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বিকালে আল মাসুদ রানাকে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button