স্থানীয় সংবাদ
“সেলিমাবাদ থানা” বাস্তবায়নের দাবিতে আজ স্মারকলিপি প্রদান করবে সংগ্রাম পরিষদ

খবর বিজ্ঞপ্তি ঃ প্রস্তাবিত “সেলিমাবাদ থানা” বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসক ও বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত স্মারকলিপি প্রদানে পানগুছি নদীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়নের সেলিমাবা থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের প্রধান সমন্বয়ক এ্যাড. শেখ নজরুল ইসলাম কাজল।



